নেত্রকোনা পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

0
252

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

গতকাল ১৭ নভেম্বর ২০২৩ ইং রোজ শুক্রবার পূর্বধলার শ্যামগঞ্জ বাজারের রেলওয়ে স্টেশন মাঠে শ্যামগঞ্জ বড় মসজি হাফেজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মোঃ আবুল কাশেম, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ এমপি, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ-০৩ গৌরীপুর।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শায়েখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাও, এ কে এম জয়নুল আবেদীন, অনুষ্ঠানে প্রধান আকর্ষিত হিসাবে উপস্থিত ছিলেন উবায়দুল্লাহ তারেক।

কোরআন মাহফিলে আলোচকবৃন্দ হিসাবে উপস্থিত ছিলেন, মাও মুফতি আব্দুল হামিদ, মাও মাহবুবুর
রহমান, মাও নজরুল ইসলাম ওবাইদী, মাও-মুফতি আব্দুর রহমান-সহ প্রমুখ।

শ্যামগঞ্জ বড় মসজিদ হাফেজিয়া মাদ্রাসার সাবেক ছাত্র ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার রিপোর্টার মোরসালিন আহমেদ মূসা দৈনিক একুশে নিউজকে জানান, শ্যাম গঞ্জ বড় মসজিদ হাফেজিয়া মাদ্রাসা একটি ঐতিহ্যবাহি দ্বীনি প্রতিষ্ঠান।

ধর্মপ্রাণ মুসলমানদেরকে আল কোর আনের নির্দেশে চলার জন্য আমরা সাবেক ছাত্রবৃন্দরা মিলে প্রতি বছর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে থাকি।

তারই ধারা বাহিকতায় এ বছরও আমরা সাবেক ছাত্র বৃন্দরা মিলে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করি। উক্ত মাহফিলে হাজার হাজার ধর্মপ্রান মুসলমান অংশ গ্রহণ করে।


নেত্রকোনা পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here