আশাশুনিতে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
156

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

স্থানীয় জনসাধারনের সহযোগিতায় আশাশুনি থানা পুলিশ দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে যাওয়ার পথে কাদাকাটি হাজীরহাট বাজারের জনৈক জাকির হোসেন এর মুদি দোকানের সামনে পিচের রাস্তার উপর মোটরসাইকেল এর চাকা স্লিপ করে তারা পড়ে যায়। এসময় তারা হালকা আহত অবস্থায় তড়িঘড়ি করে চলে যেতে চাইলে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর স্থানীয়রা তাদের তল্লাশি করে ব্যাগ ভর্তি গাঁজা দেখতে পেয়ে তাদেরকে আটকে রেখে থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে এসআই শাহীনুর রহমান ও এএসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স এসে স্থানীয়দের সহায়তায় দুই কেজি গাঁজাসহ পাইকগাছা উপজেলার শিববাটি গ্রামের আলী আকবর গাজীর ছেলে সোহাগ গাজী (২৭) ও আশাশুনি উপজেলার বড়দল গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে ফরহাদ গাজী (২০) কে উপজেলার কাদাকাটি হাজীরহাট বাজার হতে হাতেনাতে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা নং-১৬(১১)/২৩ রুজু করে আটককৃত আসামীদ্বয়কে বিচারার্থে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আশাশুনিতে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here