
মোঃ আব্দুল মুতাল্লিব সম্রাট,বিশেষ প্রতিনিধি বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান” বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উদ্দিপনা পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের ৭০০ জন মেধাবী শিক্ষাথীদের মাঝে ৮০০ টি উদ্দিপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গীর কৃতিসন্তান মরহুম শিল্পপতি ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদের নাতি ইজাবগ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ।
অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোঃ রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (অবসর) মোঃ বেলাল রব্বানী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা খায়রুল আনাম, লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর শেখসহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপিস্থত ছিলেন।
অনুষ্ঠান শেষে বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের ৭০০ জন শিক্ষার্থীর মাঝে ৮০০ টি পুরস্কার শিক্ষাথীদের উন্নত মানের পুরস্কার প্রদান করা হয়।