নরসিংদীর শিবপুরে পুনরায় ভোট গণনার দাবি পরাজিত চেয়ারম্যান প্রার্থীর

0
73

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন।

শনিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান গত ৫ জানুয়ারি যোশর ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন।

সংবাদ সম্মেলনে তোফাজ্জল হোসেন বলেন, ইউনিয়নের সকল কেন্দ্রেই আনারস প্রতীক স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ৩ হাজার ৩৪৯ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী রাসেল আহমেদকে পরাজিত করেছে। কিন্তু নির্বাচন কমিশন তা উল্টে নৌকা প্রতীকের প্রার্থী রাসেল আহমেদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে।

 

যোশর ইউনিয়নের ভঙ্গারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নৌকাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছাড়া বাকি ৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই তিনটি কেন্দ্রে বেলা ১২টার পর প্রিজাইডিং অফিসার নিজ রুমে বসে নৌকা প্রতীকে সিল মেরেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আনারস প্রতীকের এজেন্টের মাধ্যমে জানতে পারি নৌকাঘাটা কেন্দ্রে প্রিজাইজিং অফিসার মো. নুরুল আমিন দুুপুর ২টা ৪৫ মিনিটে ভোটগ্রহণ বন্ধ রাখেন। তাকে ফোন দিলে তিনি জানান কেন্দ্রটি উপরের নির্দেশে স্থগিত করা হয়েছে। কারণ জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোনটি কেটে দেন। পরে বিকাল ৪টায় খবর পাই ওই কেন্দ্র আবারও চালু করেছেন। কি কারণে এবং কার নির্দেশে তিনি কেন্দ্র বন্ধ করেছেন এবং চালু করেছেন সেটা আমরা জানতে পারিনি।

তিনি বলেন, ভঙ্গারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ভোট গণনা করে সকলের সামনে ফলাফল ঘোষণা করেন আনারস প্রতীক পায় ১ হাজার ৪৮২ ভোট এবং নৌকা প্রতীক পায় ৪২৭ ভোট। অতঃপর তিনি কেন্দ্রে কোনো রকম লিখিত ফলাফল ঘোষণা না করে র‌্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী সাথে নিয়ে ব্যালট বাক্স নিয়ে চলে যান।

৯টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রের লিখিত ফলাফলসহ স্থানীয় জনগণ শুনেছেন-আরও ২টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মোখিক ফলাফল অনুযায়ী আনারস প্রতীক পায় ৯ হাজার ১৩৮ ভোট এবং নৌকা প্রতীক পেয়েছে ৫ হাজার ৭৮৯ ভোট। কিন্তু ফলাফল ঘোষণা দেওয়া হয় উল্টে। তাই যোশর ইউপির ভোট পুনরায় গণনার দাবি জানান তোফাজ্জল হোসেন।


নরসিংদীর শিবপুরে পুনরায় ভোট গণনার দাবি পরাজিত চেয়ারম্যান প্রার্থীর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here