
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের মধুখালী পৌর সদরের ৯নং ওয়ার্ড মেছড়দিয়া গ্রামের মো. তোরাপ শেখের প্রতিবন্ধী স্ত্রী শান্ত বেগম(৪৫) আগুনে পুড়ে মারা গেছেন।
পারিবারিক ও এলাকাবাসি জানান শুক্রবার (৭ জানুয়ারী) বিকালে ঐ প্রতিবন্ধী মহিলা বিকালে রাতের রান্না করার জন্য রান্না ঘরের চুলায় আগুন জ্বালিয়ে রান্না শুরু করার কিছুক্ষন পর আগুনের তাপে অজ্ঞান হয়ে যান।
এ সময় বাড়িতে পরিবারের অন্য সদস্য না থাকায় চুলার আগুন ওই প্রতিবন্ধী মহিলার শরিরে লেগে ঝলসে ঘটানস্থলে মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি উবায়দুর নামে একটি ছেলে রেখে গেছেন





