নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুলা কারখানায় আগুন

0
112

নারায়ণগঞ্জে জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাহমিদ রোটর স্পিনিং মিল নামের এক তুলা কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আজ সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় ওই কারখানায় এ অগ্নিকাণ্ড হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যার দিকে তুলা কারখানায় একটি অংশে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানায়।

কারখানাটির মালিক হাফেজ হাফিজুর রহমান জানান, সুতার দাম বাড়লে বিক্রি করব সেই আশায় কারখানায় অনেক টাকার পণ্য মজুদ ছিল। এই মালামাল বিক্রি করে বকেয়া থাকা ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল দেওয়ার কথা ছিল। কিন্তু এক আগুনের ঘটনায় আমাকে নিঃস্ব করে দিল।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তিনি বলেন, কারখানাটিতে প্রচুর পরিমাণে তুলা মজুদ ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। আগুনের ঘটনায় কেউ আহত হননি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা সম্ভব হবে।


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুলা কারখানায় আগুন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here