বাবার রেখে যাওয়া নৌকার মাঝি হয়ে, বাবার কবর জিয়ারত করেন শান্ত

0
474

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহ-৪ সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে, বাবার কবর জিয়ারত করেন মোহিত উর রহমান শান্ত।

ময়মনসিংহ নগরীর আকুয়া মোড়লপাড়া পারিবারিক কবরস্থানে দলীয় লোকজন নিয়ে সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের জন্য দোয়া করেন শান্ত। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর বাবা ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মমন্ত্রী। তিনি ময়মনসিংহ-৪ সদর আসনের সাবেক নৌকা মার্কায় নির্বাচিত সংসদ সদস্য। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবেও তিনি স্ব গৌরবে দায়িত্ব পালন করে গেছেন।

ময়মনসিংহ সদরের মানুষের প্রাণের দাবী ছিলো নৌকায় ভোট দেওয়া। আর তাদের প্রথম পছন্দ ছিলো মোহিত উর রহমান শান্ত। সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সাথে এই আসনের জনগণের সাথে আত্মার সম্পর্ক ছিলো। বাবার রাজনৈতিক অনুপেরণায় এই অঞ্চলের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলে মতিউর রহমানের সুযোগ্য পুত্র মোহিত উর রহমান শান্ত। জনগণের কাছে তিনি সবসময়ই সাদামাটা হাস্যউজ্জল মানুষ হিসেবেই পরিচিত।

শেখ হাসিনাকে আবার পুনরায় নির্বাচিত করতে এই আসনকে আওয়ামী লীগকে উপহার দিতে চান এই অঞ্চলের মানুষ। জনগণের আশা সদরের বিপুল ভোটে নৌকার জয় দেখাবে তারা। আর সেই লক্ষ্যে কাজ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে, গত ২৬ নভেম্বর ২০২৩ ইং রোজ রবিবার ৩০০ আসনে এক যুগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যার মধ্যে ময়মনসিংহ-৪ সদরে বাবার পর নৌকার মাঝি হন মোহিত উর রহমান শান্ত।


বাবার রেখে যাওয়া নৌকার মাঝি হয়ে, বাবার কবর জিয়ারত করেন শান্ত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here