
এইচ এম হোসাইন,তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা এলাকা থেকে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
২৯ নভেম্বর বুধবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজাসহ দুইটা মোবাইল সেট ও নগদ ৮৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কচুপাত্রা এলাকার মো. হেমায়েত হিমু (৬০) ও তার ছেলে মো. সোহান (৩০)।
পুলিশ সূত্রে জানা য়ায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই জ্ঞান কুমার, এস আই বশির, এএসআই রুবেলের নেতৃত্বে কচুপাত্রা এলাকায় অভিযান চালিয়ে বাবা মো. হেমায়েত হিমু ও ছেলে সোহানকে গাঁজাসহ আটক করে। পরে তালতলী থানায় তাদের হস্তান্তর করা হয়।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আটক বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।













