
সবুজ ইসলাম তুষার,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ-৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও FBCCI এর সাবেক সহসভাপতি, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. আমিনুল হক শামীম (সিআইপি)।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ত্রিশালে নির্বাচন মনোনয়নপত্র জমা দেন তিনি।ত্রিশাল সহ বিভিন্ন জায়গায় জোয়ার উঠছে শামীম এর।
এদিকে চায়ের দোকান, হাটে-ঘাটে, মাঠে ময়দানে আলোচনা শুরু হয়েছে ত্রিশাল উপজেলায় কে হবেন নৌকার মাঝি। আমিনুল হক শামীম নৌকা প্রতীক পেলে বিপুল ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা এবং ত্রিশালকে উন্নয়নে আধুনিক মডেল উপজেলা উহহার দিবেন এমন আলোচনাও শোনা যায় ত্রিশালের বিভিন্ন মহলে।
কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানীতে বার বার ওয়ার্ল্ড র্যাংকিং এ অন্যতম শীর্ষ পুরষ্কারপ্রাপ্ত ‘রয়েল টিউলিপ সি পার্ল এন্ড স্পা’র ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব, দেশের অন্যতম আলোচিত ব্যবসায়ী আমিনুল হক শামীম সিআইপি।
ময়মনসিংহ-৭ আসনে (ত্রিশাল) আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেন মনোনয়নপত্র জমা দেওয়ায় ময়মনসিংহে টক অব দ্যা ডিস্ট্রিক্ট এ পরিণত হয়েছে আমিনুল হক শামীম। তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন প্রতিপক্ষকে পরাজিত করে বিপুল ভোটে নৌকা প্রতীক জয়লাভ করবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
ইতোমধ্যেই ত্রিশাল উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রায় সবকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিশাল আসনে ব্যাপক জনপ্রিয় ও সেরা প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষাবলম্বন করে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করার জন্য বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সচিত্র তালিকা সম্বলিত লিফলেট ও প্রচারপত্র বিতরণ করছেন ২০ নভেম্বরে।
জেলা ও ত্রিশাল উপজেলা শাখা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলালীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। আমিনুল শামীম বলেন ত্রিশাল হবে আধুনিক নান্দনিক একটি মডেল উপজেলা।
নির্বাচিত হলে সারা বাংলাদেশের সেরা উপজেলা হবে ত্রিশাল উপজেলা। আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।












