কুষ্টিয়া ভেড়ামারায় বঙ্গবন্ধু নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

0
155

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচ।

গতকাল ১২ ডিসেম্বর সোমবার রাতে ভেড়ামারা দক্ষিণ রেলগেট সংলগ্ন ভেড়ামারা পৌর ঈদগাহ মাঠে উক্ত টুর্নামেন্ট এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা,

এছাড়া আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল কমিশনার পৌঁর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

উক্ত ফাইনাল খেলায় প্রতিদন্দিতা করে স্থানীয় দুটি ক্রিকেট দল এমসিপি ওয়ারিয়র্স ও দুর্জয় স্পোর্টস। ফাইনালে এমসিপি ওয়ারিয়র্স দুর্জয় স্পোর্টস কে পরাজিত করে ১ম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


কুষ্টিয়া ভেড়ামারায় বঙ্গবন্ধু নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here