
এ বি সিদ্দিক,স্টাফ রিপোর্টার সাতক্ষীরা
দেবহাটার কুলিয়ায় নানা আয়োজনে কুলিয়া ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি জনাব আছাদুল হকের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে শহীদ মিনার মিলনায়তনে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আবীর হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, কোষাধ্যক্ষ রমজান মোড়ল, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য নির্বাহী সদস্য হিরন কুমার মন্ডল, মনজুর কাদির, মহিউদ্দীন আহমেদ লাল্টু, আবু বক্কার সিদ্দিক, রুহুল আমিন, তাজকিন আহমেদ শাওন প্রমুখ।













