
গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ
খ্রিস্টান ধর্ম পালনকারী মানুষদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মের ঈশ্বর যিশু খ্রিস্টের জন্মদিন। মানব জাতিকে মুক্তি দিতে ঈশ্বরপুত্র মানব বেশে জন্ম নেন যিশু খ্রিস্ট। ময়মনসিংহ ভাটিকাশর চার্চে শুভ বড়দিন পালন করেন খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিরা। আমা আ’চিক রাসং যাদুঘর, হোমরিক মিলনায়তনে বড়দিনের নৃত্য ও সঙ্গিতের মাধ্যমে শুরু হয় শুভ বড়দিনের অনুষ্ঠান। এরপর আগত অতিথিরা কুশল বিনিময় ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন । প্রত্যেকের বক্তব্যে ছিল আগামী সময়ে দেশের মানুষের জন্য শান্তির প্রার্থনা ও শিশুদের জন্য বাসযোগ্য এক পৃথিবী গড়ে তোলার প্রত্যয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু, ময়মনসিংহ র ্যাব -১৪ এর প্রধান, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্মকার্তা বৃন্দ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গ, মহিলা সংস্থার সদস্য, মহিলা কাউন্সিলর ও সাংবাদিক বৃন্দ। বিশেষ অতিথিদের নিয়ে কেক কাটার ও শিশুদের মাঝে চকলেট বিতরণের মাধ্যমের শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।













