
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
তারুণ্যের স্বপ্নের প্রতিচ্ছবি “স্মার্ট বাংলাদেশ” এর পক্ষে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব, অপ্রতিরোধ্য-আধুনিক-আত্মমর্যাদাশীল-উন্নত বাংলাদেশের প্রতীক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ছাত্রসমাজের শপথ বাস্তবায়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, গৌরীপুরে বাংলাদেশ ছাত্রলীগের সংসদীয় আসনভিত্তিক সমন্বয়ক টিম গঠন করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
সংসদীয় আসন-১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের উক্ত টিমের সমন্বয়কবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান তাপস এবং উপ বেসরকারি বিষয়ক সম্পাদক মোঃ মারিয়াম জামান খান সোহান।
এছাড়া সমন্বয়ক টিমের সদস্য, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ লিয়ন সরকার, জায়দুল ইসলাম, ইনজামান কবির সাকলাইন, আজহারুল ইসলাম আতিক, জাহিদুল ইসলাম, মোঃ বায়জিদ হাসান, নাজমুল আলম রাব্বী, তামিম ইকবাল, রাহিদ খান পাভেল, মোঃ নাইমুল ইসলাম নাঈম, বেলায়েত হোসেন তুষার, রাসেল মিয়া শান্ত, তামিম হাসান, বাকী আহমেদ, মোঃ শাহীন আলম, নেজামুল হোসেন, আতাউল করিম, অমিত হাসান জনি, তোফায়েল আহমেদ, শাহরিয়ার হোসেন বাবু, মাহসুদুল হাসান, মাহমুদুল হাসান ইলিয়াস, পলাশ মাহমুদ, হারুন অর রশিদ ফজলে বাকী আকন্দ তাসমীম তাসফিয়া হক আরশি, ইমামুল হাসান তিতাস, মৃনাল সেন, এসএম নাসিম।
গৌরীপুরে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি। বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুয়ায়ী নৌকার প্রার্থীকে নির্বাচনে জয়ী করতে কাজ করে যাবে ছাত্রলীগের এই টিম। গৌরীপুরের এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই ছাত্রলীগের এই সমন্বয়ক কমিটি।













