
মো:মহসিন,তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনভিত্তিক সমন্বয়ক টিম গঠনের লক্ষ্যে বিভাগভিত্তিক সমন্বয়ক টিম ও জেলাভিত্তিক সমন্বয়ক টিমকে অনতিবিলম্বে জরুরি মিটিং করে নাম সংগ্রহ করে দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রতিটি সংসদীয় আসন থেকে এই নাম সংগ্রহ করে জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন বুধবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান হাসান।
নির্বাচনেকালে অপ্রতিরোধ্য-উন্নত-আত্মমর্যাদাশীল বাংলাদেশের প্রতীক দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রত্যয়দীপ্ত শপথ বাস্তবায়নে সার্বিক কর্মকাণ্ড পরিচালনা, আচরণবিধি মোতাবেক নির্বাচনী প্রচারণা, কেন্দ্রভিত্তিক টিমের তত্ত্বাবধান ও প্রশিক্ষণ দান, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে দিক-নির্দেশনা ও সুপারিশ প্রদান এবং তারুণ্যের স্বপ্নের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সংসদীয় আসনভিত্তিক সমন্বয়ক টিমের নামের তালিকা প্রকাশ করা হয়।
সংসদীয় আসনভিত্তিক সমন্বয়ক টিম সংসদীয় আসন-১৪৭ ময়মনসিংহ-০২ এ সমন্বয়কবৃন্দ হলেন শেখ সাঈদ আনোয়ার সিজার, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ- সাদি মোহাম্মদ আকাশ, উপ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ। এবং সদস্যবৃন্দ:মাহমুদুল কবির রুমন, ইনাম আহমেদ শোয়েব, আসাদুজ্জামান ফরিদ, জাহারুল ইসলাম, মাহমুদুল হাসান বাপ্পী, গৌরব সাহা,শাহ ইফতেখার চৌধুরী দীপ্ত, জোবায়ের হুসাইন, সজীব ভদ্র,মোঃ ফজলে রাব্বি চৌধুরী দ্বীপ, নূরে আলম সিদ্দিকী নয়ন, নাসির উদ্দিন হৃদয়,মিশু দত্ত চাঁদ,জয়া সাহা, প্রীতম কুমার সেন, মাহদি ফয়সাল,মনিরুল ইসলাম রকি, মোঃ হুমায়ুন কবির, আল আমিন, অভি ভট্টাচার্য, মোঃ স্বপন মিয়া,নিলয় কুমার সেন,মো ইমরান আহাম্মেদ ইমন, তোফায়েল আহমেদ, শামীম ইকবাল শুভ, আজিজুল হক নাঈম, মো: ইমরান আলী, জোনায়েদ হোসেন জয়, জহিরুল ইসলাম সম্রাট, মোঃ মাহমুদুল হাসান রিফাত খান, বদরুজ্জামান তালুকদার রনি।
নির্বাচনকালে সমন্বয়ক টিমের দায়িত্ব কী হবে- সেটিও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত আচরণবিধি সাপেক্ষে সংসদীয় আসনভিত্তিক সমন্বয়ক টিমের দায়িত্ব:
* প্রতিটি সংসদীয় আসনে দেশরত্ন শেখ হাসিনার নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সমন্বয় করা।
* দেশব্যাপী ও সংসদীয় আসনভিত্তিক দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক প্রচারণা ও অন্যান্য কার্যাদি সম্পন্ন করা।
* দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত ‘Smart Bangladesh’ সম্পর্কে ভোটারদের মাঝে দৃঢ় সমর্থন তৈরি।
* নবীন ভোটার, তরুণ প্রজন্মকে জাতির পিতার সংগ্রাম, দেশরত্ন শেখ হাসিনার অবিকল্প নেতৃত্ব সম্পর্কে অবহিতকরণ।
* মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক-উন্নত- আধুনিক ও গণতান্ত্রিক-আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে ছাত্র-শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ করা।
* দেশবিরোধী অগণতান্ত্রিক-সন্ত্রাসী গোষ্ঠীকে চূড়ান্তভাবে পরাজিত করতে ভোটারদের গণরায় দিতে দলে দলে ভোটকেন্দ্রে এসে তাঁর মূল্যবান ভোটদানে উৎসাহিত করা।
উল্লেখিত কর্মকাণ্ড মানুষে-মানুষে, ঘরে-ঘরে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সুসম্পন্ন করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।













