দুমকিতে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা

0
63

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালী দুমকি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভা করেন জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

সোমবার রাতে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সহ সভাপতি আমিনুল ইসলাম সালাম, মাওলানা আলমগীর হোসেন, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাফর উল্লাহ হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুন সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় পটুয়াখালী ১আসনে আওয়ামীলীগের তথা নৌকা মার্কার কোন প্রার্থী না থাকায় জেলা আওয়ামীলীগের নির্দেশে দুমকি উপজেলা আওয়ামীলীগ লাঙ্গল মার্কার প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার পক্ষে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


দুমকিতে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here