দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফ আটক

0
62

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালী দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী ব্রীজের টোল প্লাজা থেকে তাকে আটক করেন সদর থানা পুলিশের একটি টিম ।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় যুবদল নেতা সালাউদ্দিন রিপন শরীফ পটুয়াখালী আদালতে একটি নিয়মিত মামলায় হাজিরা দিতে যাওয়ার উদ্দেশ্য রওয়ানা হলে পথিমধ্যে পটুয়াখালী ব্রীজের টোল প্লাজা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন।

পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে তা ছাড়াও তার নামে একাধিক মামলাও রয়েছে।


দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফ আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here