ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ‘ট্রাক’ প্রতীকের জয় জয়কার

0
123

নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচন ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরী পুর আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ট্রাক প্রতীকের জয় জয়কার অবস্থা। সুদৃঢ় অবস্থানে রয়েছেন নির্লোভ ও হেভিওয়েট এই প্রার্থী। আসন্ন দ্বাদশ নির্বাচনের আর মাত্র ৬দিন বাকি। এরই মধ্যে সোমনাথ সাহার ‘ট্রাক’ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের একাংশের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক, ব্যবসায়ী ও শ্রমিকদের বড় অংশ, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ বিশাল সমর্থক গোষ্ঠি। ১০টি ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক অধিকাংশ চেয়ারম্যান দলবল নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন।

অপরদিকে বিভিন্ন কায়দায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ‘ট্রাক’ প্রতীকের বিপুল সংখ্যক সমর্থক। নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সকলের প্রিয় গৌরী পুর উপজেলা আওয়ীমীলীগ এর সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের দৃষ্টিতেও রয়েছে তার সুদৃঢ় অবস্থান। ময়মনসিংহ গৌরী পুর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম থেকে গ্রামান্তর সবার কাছে তিনি নির্লোভ ও পরোপকারী হিসেবে পরিচিত।

রাজনীতিতে নিবেদিতপ্রাণ সোমনাথ সাহাকে ঘিরে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একাংশসহ সর্বস্তরের মানুষের মধ্যে চলছে ব্যাপক তোড়জোড়। দলবল নির্বিশেষে ও তাকে বিবেচনা করা হচ্ছে জনপ্রিয় প্রার্থী হিসেবে। সম্মানজনক ভোট ব্যবধানে ট্রাক প্রতীকের প্রার্থী সোমনাথ বিজয়ী হবেন বলে পর্যবেক্ষক মহলের ধারণা। গৌরী পুর উপজেলাবাসীর উন্নয়নে সর্বস্তরের ভোটাররা ‘ট্রাক’ প্রতীকের পক্ষে একজোট হয়েছেন। ভোটারদের মতে, কাঙ্খিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের স্বপ্ন পূরণ করতে পারবেন একমাত্র সোমনাথ সাহা। গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ভোটাররা তাকেই বেছে নিয়েছেন। তারা জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গিকার করেছেন। সোমনাথ সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সম্পৃক্ত থাকার শপথ নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন বলে” দৈনিক ভোরের ডাককে জানিয়েছেন। গৌরী পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাব্বির আহমেদ রাশেক সাক্ষাৎ কারে বলেন আমরা উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ,এবং জনগণ আমাদের সাথে আছে তাই আমরা সোমনাথ সাহার ট্রাক প্রতীককে বিপুল ভোটে জয়লাভ করাব ইনশাআল্লাহ। সোমনাথ সাহাও বলেন গৌরী পুর উপজেলাবাসীর উন্নয়নে কেউ কথা রাখেনি। আমি কথা রাখবো গৌরীপুর এর উন্নয়নে। তিনি বলেন,প্রধানমন্ত্রী সকলের অংশগ্রহণের জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন।

নির্ভয়ে পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করার পরামর্শ দিয়েছেন। এ কারণেই আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা-কর্মী ও সমর্থকরা আমার ‘ট্রাক’ প্রতীকের পক্ষে কাজ করছেন।

জানা যায়, আওয়ামী লীগের অধিকাংশ সোমনাথ সাহার “ট্রাক প্রতীকের “পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন। বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ‘ট্রাক’ প্রতীকের পক্ষে নিরলস কাজ করছেন। এছাড়া ও সোমনাথ সাহা রাজনৈতিক কর্মসূচি পালন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকা রাখার কারণেও তিনি সকলের কাছে জনপ্রিয়। মূলত এসব কারণেই দলীয় নেতা-কর্মী ও সমর্থক,সাধারন জন গণ বলতেছে তারা স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহাকে”ট্রাক প্রতীকে” ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবে।


ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ‘ট্রাক’ প্রতীকের জয় জয়কার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here