গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

0
75

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার ও রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহিত গাড়ি ভাঙচুর চালায় তারা।

শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে সাংবাদিক ইমন তার ব্যবহিত গাড়ি তে করে গাইবান্ধা শহরে যাচ্ছিলেন। পথে পলাশবাড়ির খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে গাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে গাড়ির দুটি গ্লাস ভেঙ্গে যায়। তবে গাড়ির ক্ষয়ক্ষতি হলেও সাংবাদিক ইমন ও তার চালকের তেমন কোনো ক্ষতি হয়নি।

হামলার বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় গাড়ির কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে তবে সাংবাদিক ইমন ও তার সহকারী নিরাপদ রয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনার পর ঐ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।


গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here