ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি সুজন

0
69

মোত্তালিব সম্রাট,বিশেষ প্রতিনিধি বালিয়াডাঙ্গী ঠাকুরগাও

কনকনে শীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘর-বাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না।

শেখ হাসিনা মানুষের সংস্থানের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।

এদিকে প্রচণ্ড শীতে কম্বল পেয়ে খুশি শীতার্তরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি সুজন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here