তেতুলিয়া ডাহুক নদীতে ডেজার এর মতই ঠিক একি ভাবে ট্রাক্টর দিয়ে অবৈধ ভাবে উত্তোলন করা হচ্ছে পাথর

0
158

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ডাহুক নদীতে সিন্ডিকেট এর যেনো শেষ নেই। বেশ কিছু দিন আগে রাতের অন্ধকারে চলত অবৈধ ভাবে ডেজার দিয়ে পাথর উত্তোলন ঠিক একই কায়দায় নতুন পদ্ধতিতে চলছে ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন।

বেশ কিছুদিন ধরে রাত ১২টার পর কিছু প্রভাবশালী লোকের কথাই চলছে এই পাথর উত্তোলন। নাম প্রকাশ করতে অনিচ্ছুক সেখানকার শ্রমিক বৃন্দ্র। গত এক সপ্তাহ যাবত রাতের অন্ধকারে চলছে ডেজার এর মত করে প্রায় ৩০-৩৫ টারও অধিক ট্রাক্টর দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন। রাত ১২ টার দিকে লোহাকাচি – বালাবাড়ি দিয়ে বয়ে যাওয়া ডাহুক নদীতে রতের আধারে ট্রাক্টর দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন করতে দেখা যায়।

এ বিষয়ে তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় কে মুঠো ফোনে কল করে জানালে তিনি বলেন আমরা দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নিবো এখনি আমাদের থানার টিম সেখানে পাঠিয়ে দিচ্ছি। উনার সাথে রাত ১২-১৪ মুঠো ফোনে কথা হয়। পরবর্তীতে ৩৮ মিনিট অপেক্ষা করার পর আবার মুঠো ফোনে কল দিলে তিনি বলেন আমাদের থানার টিম সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবারো বেশ কিছুক্ষন অপেক্ষারপর মুঠো ফোনে কল দিলে তিনি বলেন কেউ একজন তাকে কল দিয়েছেন যার জন্য সে কলটি কাটে দেন।

একটু কাছে গেলে দেখা যায় ৪নং ইউনিয়নের গ্রাম পুলিশ ও ৫নং ইউনিয়নের গ্রাম পুলিশদের তারা একটি ট্রাক্টর আটক করে রেখেছে প্রায় ২ ঘণ্টা যাবত ট্রাক্টর আটক করে রাখার পরও সেখানে দেখামিলেনি তেতুলিয়া মডেল থানার অফিসারদের। আরো বেশ কিছুক্ষন অপেক্ষায় পর ৪নং ইউনিয়নের চয়ারম্যান মো:আশরাফুল ইসলাম এর নির্দেশে ছেড়ে দেওয়া হয় ট্রাক্টরটি।

এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার মহোদয় কে মুঠো ফোনে কল করলে তিনি বলেন আমরা দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।


তেতুলিয়া ডাহুক নদীতে ডেজার এর মতই ঠিক একি ভাবে ট্রাক্টর দিয়ে অবৈধ ভাবে উত্তোলন করা হচ্ছে পাথর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here