পূর্বধলায় ৪৫তম বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন খবিরুল আহসান

0
180

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্ভোধনী অনুষ্ঠান আজ (৩০ জানুয়ারি) মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে সকাল ১০ ঘটিকায়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খবিরুল আহসানে’র সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাজনিন আক্তার, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমী, পূর্বধলা সরকারি কলেজে’র সহকারী অধ্যাপক রতন কুমার বর্মন,পূর্বধলা উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী শাহীন,প্রিন্ট ওইলেকট্রনিকস এর গণমাধ্যম কর্মীবৃন্দগণ, আগিয়া উচ্চ বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক বদরুজ্জামান সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, দুই দিনব্যাপী (৩০-৩১ জানুয়ারি) বিজ্ঞান মেলায় ২০টি স্টল বসেছে।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খবিরুল আহসান বলেন,যে জাতি যত বেশি শিক্ষিত ও বিজ্ঞানে উন্নত,সে জাতিই বর্তমানে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে,আমাদের দেশকেও উন্নতির শেখরে পৌঁছাতে হলে শিক্ষার পাশা পাশি ছাত্রছাত্রীদের বিজ্ঞানের উপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম।


পূর্বধলায় ৪৫তম বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন খবিরুল আহসান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here