লালমনিরহাটের আদিতমারীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

0
141

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই খুন হয়েছে।

সোমবার দিনগত (৫ ফেব্রুয়ারি) রাত দুটার দিকে জমিতে পানি দেওয়ার নালাকে কেন্দ্র করে বড় ভাই মিজানুর রহমান (৬৪) কে ছোট ভাই রবিউল ইসলাম (৪৫) কোদাল দিয়ে আঘাত করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বড় ভাই।

নিহত মিজানুর আদিতমারী বসিনটারী এলাকার খাইরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, ছোট ভাই রবিউল ইসলাম নিহত মিজানুর এর জমি দিয়ে নালা তৈরী করার সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রবিউল ইসলাম,বড় ভাই মিজানুর রহমান কে কোদাল দিয়ে আঘাত করে। এতে মিজানুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর মারা যায়।

আদিতমারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। এ ব্যাপারে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। পুলিশ আসামি গ্রেপ্তারের অভিযান চলছে।


লালমনিরহাটের আদিতমারীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here