
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটে আজ (রবিবার) বেলা ১২ঃ০০ ঘটিকায় উপজেলার কাজীবাঁকাই ইউনিয়নের মাইজপাড়া দেলোর বাজার সংলগ্ন প্রধান সড়কে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় যে, পাথুরিয়াপার -মাইজাপড়া সড়কে বালু বোঝাই
ট্রাক নিয়ে আসার পথে বিপরীত থেকে মটর সাইকেল আরোহী ধলু বেপারী(২২) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। আহত ধলু বেপারী কাজীবাঁকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া সেলিম বেপারীর ছেলে। উপস্থিত জনতা পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এবং উন্নত চিকিৎসার জন্য আহতব্যক্তিকে দ্রুত ঢাকা পাঠানো হয়। এসময় ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে যায়। উপস্থিত জনতা ট্টাকে থাকা হেল্পার কে ধরতে সক্ষম হলেও চালককে ধরতে পারেনি। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘাতক ট্রাক ও হেল্পার কে আটক করে থানায় নিয়ে আসে।













