ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় জুয়া খেলার সরঞ্জামসহ ৬জন আসামী গ্রেফতার

0
139

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় জুয়া খেলার সরঞ্জামসহ ৬জন আসামী গ্রেফতার

জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা মহোদয়ের নির্দেশনায় ও জনাব মোঃ মাকসুদুর রহমান মুরাদ, অফিসার ইনচার্জ, দুলারহাট থানা, ভোলা মহোদয়ের তত্ত্বাবধায়নে অত্র দুলারহাট থানায় কর্মরত এসআই (নিঃ)/মোঃ বেলায়েত হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল অভিযান পরিচালনাকালে ইং ১৯/০২/২০২৪ তারিখ রাত্র ২৩.১৫ ঘটিকার সময় দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের চর যমুনা ৭নং ওয়ার্ডস্থ দুলারহাট হতে ঘোসেরহাট রাস্তাগামী জনৈক মোঃ ধলু মুন্সি (৬০), পিতা-মোঃ কালু মুন্সি এর চায়ের দোকানের সামনে হতে মোবাইল দিয়ে লুডুর মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় নগদ ৫০০ টাকা জুয়া খেলার সরঞ্জাম ৩ টি মোবাইলসহ আসামী-১। মোঃ রফিকুল ইসলাম (৫৮), পিতা-মৃত আব্দুল লতিফ, ২। মোঃ বাচ্চু মুন্সি (৪৫), পিতা-শাহাজল হক, ৩। আঃ ছত্তার (৪৫), পিতা-মৃত আরশাদ আলী হাওলাদার, ৪। সঞ্জয় মাঝি (৪৬), পিতা-সুনীল মাঝি, সর্ব সাং-চর যমুনা ৭নং ওয়ার্ড, ৫। মোঃ সুমন বেপারী (৩৮), পিতা-মনাফ বেপারী, সাং-চর যমুনা ৬নং ওয়ার্ড, ৬। মোঃ নাজিম হাওলাদার (২৪), পিতা-সান্টু হাওলাদার, সাং-চর যমুনা ৫নং ওয়ার্ড, সর্ব থানা-দুলারহাট, জেলা-ভোলাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় জুয়া খেলার সরঞ্জামসহ ৬জন আসামী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here