চট্টগ্রামে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

0
138

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাঁশ গাছের ঝোপে হাত-পা বাঁধা অবস্থায় সাহাব উদ্দিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে সাতকানিয়া পৌরসভার বণিকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাহাব উদ্দিন একই উপজেলার মাদার্শা ইউনিয়নের ব্যাপারীপাড়ার বাসিন্দা।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। লাশের হাত-পা বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকান্ড ঘটেছে সেটি পুলিশ তদন্ত করে দেখছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


চট্টগ্রামে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here