মধুখালীতে ১৫২ পিমস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক-১

0
85

অনলাইন ডেস্ক:

ফরিদপুর র‍্যাব ক্যাম্পের ডিএডি মোহাঃ মোখলেছুর রহমান জানান উপজেলার নওপাড়া ইউনিয়নের আমডাংগা সেতুর দক্ষিন পাশ থেকে ১৬ জানুয়ারী দুপুর ২টায় মোঃ সিপন সরদার(৩০)কে ১৫২ পিস ইয়াবাসহ র‍্যাব আটক করে।

সে উপজেলার বাগাট ইউনিয়নের পূর্ব চর বাগাট গ্রামের মোঃ নান্নু সরদারের ছেলে। আটকের সময় তার হেফাজত হতে ১৫২ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ২২হাজার ৫শ টাকা জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মালামালসহ তাকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


মধুখালীতে ১৫২ পিমস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক-১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here