নেত্রকোনা পূর্বধলা মহিষবেড় ১১তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত

0
144

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

গতকাল শনিবার ২৪শে ফেব্রুয়ারী ২০২৪ইং নেত্রকোনা পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষবেড় গ্রামে পীর কেবলা হযরত মাওলানা মজলিশ উদ্দিন খান ফকির শাহ চিশতী (রহঃ) স্বরণে পীর মোঃ আঃ ছামাদ চিশতীর বাড়িতে ১১তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। প্রতি বছরই আঃ ছামাদ সাহেব তার নিজ বাড়িতে উক্ত ওরশ মোবারকের আয়োজন করে থাকেন।

উক্ত ওরশ মোবারক অনুষ্ঠানে গ্রামবাসী সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে শত শত আশেকান, জাকেরান মানুষ অংশগ্রহণ করে।

মিলাদ মাহফিল ও দোয়ার মধ্য দিয়ে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠান মাগরিবের পর শুরু হয়। উক্ত অনুষ্ঠানে মুর্শিদী গান, বাউল গান সহ বিভিন্ন গান পরিবেশিত হয়। ফকির মো: আ ছামাদ চিশতী জিকির ও তবারক বিতরণের মধ্য দিয়ে সর্বশেষ পবিত্র ওরশ মোবারকের সমাপ্তি ঘোষনা করেন।


নেত্রকোনা পূর্বধলা মহিষবেড় ১১তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here