বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে মানিক – সাকিব

0
108

শাহাজান ইসলাম,বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (বশেমুরবিপ্রবি প্রেসক্লাব) এর ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে দৈনিক সময়ের আলো এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মাহবুবুল ইসলাম মানিক সভাপতি এবং দ্যা ডেইলি মেসেঞ্জার এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান সাকিব কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম, নির্বাচন কমিশনার ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এবং নির্বাচন কমিশনার ও বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা তারিক হাসান লিটু।

বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোট প্রদান করেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সমীরণ সাহা (দৈনিক গণকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আতিক ফয়সাল (দৈনিক ঢাকা প্রতিদিন ) ও তানিম কাজী শুভ (আরটিভি অনলাইন), সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ পদে সমান ভোট পাওয়ায় প্রথম ৬ মাস হাবিবুর রহমান আসিফ( ডেইলি বাংলাদেশ মোমেন্টস) এবং দ্বিতীয় ৬ মাস আলি হাসান রিয়ন (এশিয়ান টিভি অনলাইন), দপ্তর সম্পাদক শেখ রাসেল (দৈনিক সংবাদ) এবং প্রচার সম্পাদক মাসুদ রানা (দৈনিক তৃতীয় মাত্রা)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন লিমন( দৈনিক দেশের কন্ঠ) ও রেজওয়ান হোসেন (আমাদের বার্তা)। উপদেষ্টা হিসাবে থাকবেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আরএস মাহমুদ( ইত্তেফাক)।

নবনির্বাচিত কমিটির সভাপতি মানিক বলেন, বশেমুরবিপ্রবি প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সত্য ও ন্যায়ের পথে কাজ করে আসছে। সেই ধারা অব্যাহত রেখে নতুন কমিটির সবাইকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করতে দৃঢ় প্রত্যয়ী এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।


বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে মানিক – সাকিব

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here