নাটোরের গুরুদাসপুরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর)প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আইয়ুব আলীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ী সালেহ আহমেদ বিপুলকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
১৭ জানুয়ারি ২০২২ সোমবার দুপুরে নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘটনাটি ঘটে। আহত সালেহ আহমেদ বিপুল নাজিরপুরের মোঃ ওয়াহেদ আলীর ছেলে। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় আহত সালেহ আহমেদ বিপুলকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত বিপুল বলেন, নাজিরপুর বাজারে তার খেলাঘর দোকান আছে। হঠাৎ অপরিচিত একটি ছেলে তার দোকান থেকে স্ট্যাম্প নিয়ে নাজিরপুর স্কুলে গিয়ে মোঃ হায়দার আলীর ছেলেকে মারপিট করে বলে তিনি জানতে পারে। পরবর্তীতে মোঃ হায়দার, তার ভাই মোঃ শরিয়ত সহ অজ্ঞাত ৮-১০ জন লোক নিয়ে তাকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


নাটোরের গুরুদাসপুরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here