আশাশুনি দরগাহপুর উপনির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

0
76

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ১নং সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচন পরিচালনার লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম। আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সহাল জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সহকারী প্রোগ্রামার আখতার ফারুক বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান।

এসময় আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ভোট গ্রহণকরী সর্বমোট ৫০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর ঐ আসনের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোজিনা বেগমের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।


আশাশুনি দরগাহপুর উপনির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here