গৌরীপুরে ৩দিন ব্যাপী কৃষিমেলা উদ্বোধন করেন নবনির্বাচিত এম পি এ্যাডভোকেট পপি

0
195

মাজহারুল ইসলাম জয়,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

স্মার্টকৃষি, স্মার্ট প্রযুক্তি, স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ১০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ (২৬-২৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গৌরীপুর, ময়মনসিংহ এর উদ্যোগে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে উপজেলা কৃষি অফিস চত্বরে ৩তিন দিনব্যাপী “কৃষি মেলা ২০২৪” অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি মাননীয় জাতীয় সংসদ সদস্য-১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) মহোদয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোফাজ্জল হোসেন খান চেয়ারম্যান গৌরীপুর উপজেলা, সৈয়দ রফিকুল ইসলাম মেয়র গৌরীপুর পৌরসভা, সুমন চন্দ্র রায় পি পি এম অফিসার ইনচার্জ গৌরীপুর থানা, সোহেল রানা ভাইস চেয়ারম্যান গৌরীপুর উপজেলা, সালমা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ। উপস্থিত ছিল শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল ইমরান এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস এর সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোঃ শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলি এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গৌরীপুরের মাননীয় সংসদ সদস্য ও গৌরীপুর উপজেলা আওয়ীমীলীগ এর সভাপতি এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি জায়গাও অনাবাদি রাখা যাবে না। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও বাহিরের দেশ থেকে ধান, চাল সহ মশলা জাতীয় পণ্য আমদানি করতে হয়। ফলে দেশের অনেক টাকা বাহিরে চলে যায়। যদি আমরা নিজেরা সকলে আগ্রহী হয়ে কৃষিকাজে আগ্রহী হই তাহলে দেশে খাদ্যের ঘাটতি মিটবে ও আমরাও বিদেশে রপ্তানি করতে পারবো। তাই তিনি উপস্থিত সকলকে অন্য পেশার পাশাপাশি কৃষি কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।


গৌরীপুরে ৩দিন ব্যাপী কৃষিমেলা উদ্বোধন করেন নবনির্বাচিত এম পি এ্যাডভোকেট পপি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here