লালমনিরহাটের আদিতমারীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

0
152

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তামিম রহমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী মিরেরচক এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি।

এ সময় পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তার সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী পানিতে ডুবে শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।


লালমনিরহাটের আদিতমারীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here