
কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি
মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং অশ্লীলতা বেহায়াপনা ও ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা।
পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি এ্যাড. নাজমুল আহসানের নেতৃত্বে গতকাল বিকাল ৫.১৫ মিনিটে তিতাস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সবুজ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তবব্যে এ্যাড. নাজমুল আহসান বলেন, বর্তমান দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাহিরে। তিনি জনসাধারনের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহবান জানান।
রমজানের পবিত্রতা রক্ষায় অশ্লীলতা, বেহায়াপনা, কুরুচিপূর্ণ সিনেমা ও দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে আহবান করেন তিনি।
এছাড়া রমজান উপলক্ষে রাজবন্দী সকল আলেম ওলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি অনুরোধ করেন, নাজমুল আহসান।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা জামায়াতের সিনিয়র কর্মপরিষদ সদস্য, অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়ছারী। পৌর আমীর আলহাজ্ব মাওলানা আবুল বাশার, সেক্রেটারি এ্যাড. তাওহীদুর রহমান। ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী শহর শাখার সভাপতি,ইবনে হারুন, সেক্রেটারি, আলী আজগর, জেলার সভাপতি, মাওলানা মাহাদী হাসানসহ প্রমূখ নেতৃবৃন্দ।












