কুমারখালী বাইতুন নাজাত আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

0
83

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী তেবাড়িয়া গোরস্থান সংলগ্ন আজ ৩১ মার্চ ২০২৩ ইংরেজি তারিখে বাইতুন নাজাত আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান আলোচক মুফতি আব্দুল হামিদ সভাপতি কুষ্টিয়া জেলা উলামা পরিষদ, উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালেক প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, উপস্থিত ছিলেন প্রফেসর আখিরুজ্জামান শাহীন, সভাপতি অএ মাদ্রাসা, উপস্থিত ছিলেন জনাব তুহিন শেখ, কাউন্সিলর ৮ নম্বর ওয়ার্ড কুমারখালী পৌরসভা, উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সামাদ, উপস্থিত ছিলেন মাওলানা মনোয়ার হোসেন, আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার কমিটি গন ও কুমারখালী সর্বস্তরের মুসল্লী কেরামগণ ও এলাকাবাসী।

অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন হাফেজ সাব্বির আহমেদ অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালেক প্রতিষ্ঠাতা পরিচালক তিনি বলেন অত্র মাদ্রাসাতে ৭৫ জন ছাত্র ছাত্রী আছে। ভর্তি চলমান চালু আছে আবাসিক অনাবাসিক। অত্র মাদ্রাসাতে এতিম, অসহায়, গরিব, দরিদ্র,ও শিক্ষার্থীদের জন্য সার্বিক সহযোগিতা ও বিশেষ ছাড় দেয়া হয়। অত্র মাদ্রাসাতে শিক্ষা গুরুত্ব সহকারে দেয়া হয়। প্রতিটি শিক্ষার্থীকে স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য হিসাবে গড়ে তোলার চেষ্টা করি ইনশাআল্লাহ। অত্র মাদ্রাসাতে বর্তমান বিভাগ সমূহ চালু আছে যেমন, আদর্শ মক্তব বিভাগ, স্পেশাল নাজেরা বিভাগ, হিফজুল কুরআন বিভাগ, হিফজ রিভিশন বিভাগ, বয়স্ক কুরআন শিক্ষা বিভাগ। তিনি আরো বলেন কুরআন সুন্নাহ ও জাগতিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠুক আগামী প্রজন্ম পরিশেষে মাওলানা আব্দুল মালেক সাহেব বলেন শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি চলতে পারে না কোন জাতি উন্নয়ন করতে পারে না তাই আল কুরআনের আলো দিয়ে ডিজিটাল বাংলাদেশে শিক্ষা দিয়ে জাতিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ এই বলে তিনি শুভেচ্ছা বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান আলোচক মুফতি আব্দুল হামিদ সাহেব তেবাড়িয়া গোরস্থানের মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে রুহের মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার ও দোয়া অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।


কুমারখালী বাইতুন নাজাত আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here