কুষ্টিয়া কুমারখালী রূপালী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপকের নতুন যোগ দান

0
94

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী রুপালী ব্যাংক পিএলসি, শাখার নতুন ম্যানেজার হিসাবে যোগদান করেন জনাব মো: আব্দুল হাকিম। তিনি পূর্বে ভেড়ামারা রূপালী ব্যাংক পিএলসি শাখাতে শাখা ব্যবস্থাপক হিসাবে ১৮ ফেব্রুয়ারী ২০২১ ইংরেজি তারিখে যোগদান করেন,এবং কর্মরত ছিলেন ২৭ মার্চ ২০২৩ ইংরেজি তারিখ পর্যন্ত। ২৮ মার্চ ২০২৩ ইংরেজি তারিখে ভেড়ামারা থেকে বিদায় নেন, এবং ৩১ মার্চ ২০২৪ ইংরেজি তারিখে কুমারখালী রূপালী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপক হিসাবে যোগদান করেন।

যোগদানের সময় কুমারখালি রুপালী ব্যাংক কর্মকর্তাগণ মোঃ আব্দুল হাকিমকে আনুষ্ঠানিক ভাবে বরন করেন এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ কামরুল জামান আইয়ুব, উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম গ্রোপগ্রাম মাদ্রাসার শিক্ষক, উপস্থিত ছিলেন কুমারখালী রূপালী ব্যাংক পি এলসি শাখার গ্রাহকগন সহ কুমারখালী পৌরসভার বাজার কেন্দ্রিক সম্মানিত বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তি গন। উপস্থিত ছিলেন মোঃ শাজাহান আলী প্রিন্সিপাল অফিসার (দ্বিতীয় কর্মকর্তা) রূপালী ব্যাংক পিএলসি কুমারখালী শাখা। উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার মুক্তার হোসেন, উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন, অফিসার। উপস্থিত ছিলেন মোঃ ইনসান আলি অফিসার, উপস্থিত ছিলেন রাজু আহমেদ সিনিয়র অফিসার।

কুমারখালী রূপালী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপক মোঃ হাকিমকে ফুলের তোরা দিয়ে বরণ করেন কুমারখালী রুপালী ব্যাংক পিএল সি শাখার কর্মকর্তাগণ, কুমারখালী উপজেলার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান আয়ুব মোঃ আব্দুর রহিম গোপগ্রাম মাদ্রাসা শিক্ষক সহ কুমারখালী পৌরসভার বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীগণ।

আনুষ্ঠানিক ভাবে বরন করার শেষে, মোঃ আব্দুল হাকিম শুভেচ্ছা বক্তব্য দেন তিনি বলেন বাংলাদেশ সরকার যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে রূপালী ব্যাংক পিএল সি কুমারখালী শাখা ও স্মার্ট ব্যাংকিং সেবা দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হতে প্রতিশ্রুতি থাকবে। কুমারখালী রুপালী ব্যাংক পিএলসি শাখার মাধ্যমে কুমারখালি শিল্প বাণিজ্য এলাকাবাসীর সার্বিক উন্নয়নমূলক কাজ করা সম্ভব তিনি ব্যাংকের সেবা সমূহ আলোচনা করেন ব্যাখ্যা দেন উপস্থিত সবার মাঝে, অনলাইন লেনদেন সম্পন্ন ফ্রি, বোনাস সহ ফরেন রেমিটেন্স সুবিধা, সহজ সর্তে সকল প্রকার ঋণের সুবিধা, আকর্ষণীয় মুনাফায় মাসিক সঞ্চয় স্কিম ও স্থায়ী আমানত সুবিধা, আয়কর পাসপোর্ট ভ্যাট সহ সকল প্রকার চালানের টাকা জমাকরন সুবিধা, অনন্য ব্যাংকের যেকোন শাখায় (Rtgs/Beftn) টাকা পাঠানো সম্পন্ন ফ্রি গাহকদের দেয়া হবে। মোঃ আব্দুল হাকিম সাহেব আরো বলেন ডিজিটাল বাংলাদেশ সরকারি ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা রূপালী ব্যাংক গ্রাহকগণ অবশ্যই পাবে আমি এদিকে সুনজর দিব আশা করি। পরিশেষে তিনি ব্যাংক কর্মকর্তাগণ সহ বিভিন্ন রূপালী ব্যাংক পিএলসি শাখার গ্রাহকগণের সার্বিক সহযোগিতা ও দোয়া চেয়ে শুভেচ্ছা বক্তব্য শেষ করেন।


কুষ্টিয়া কুমারখালী রূপালী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপকের নতুন যোগ দান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here