ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ নুর-ই আজমির ঝিলিকের বদলী জনিত বিদায় সংবর্ধনা

0
203

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নুর-ই আজমির ঝিলিক কে বিদায়ী সংবর্ধনা দেন তার সহপাঠী ডাক্তার ও নার্স এবং অফিস কর্মচারীরা।

শনিবার ( ৬এপ্রিল) রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ডাঃ নুর-ই আজমির ঝিলিক কে বদলী জনিত কারণে তাকে বিদায়ী সংবর্ধনা দেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ পার্থ জ্বীময় সরকার এবং ডাঃ আহসান হাবিবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ডাঃ প্রিয়াংক কুন্ডু, ডাঃ ফারহান তানভিরুল ইসলাম, জয়ন্ত চন্দ্র বর্মন, সিনিয়র ষ্টাফ নার্স ইনচার্জ নুরজাতুন বেগম, বিমল চন্দ্র সরকার, সাইদুর রহমান সহ আরো অনেকে।

বিদায়ী বক্তব্য রাখেন ডাঃ নুর-ই আজমির ঝিলিক, তিনি বলেন এই দুই বছর আপনারদের সঙ্গে চাকরি করতে গিয়ে যদি কোন ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, আরোও বিদায়ী বক্তব্য রাখেন ডাঃ প্রিয়াংক কুন্ডু।

অনুষ্ঠান শেষে সভাপতি ডাঃ পার্থ জ্বীময় সরকার বলেন আমি তোমার মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সেই সাথে অনুষ্ঠান মালা সমাপ্তি ঘোষণা করেন।


ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ নুর-ই আজমির ঝিলিকের বদলী জনিত বিদায় সংবর্ধনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here