
মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা
আজ ৩রা বৈশাখ রোজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় শ্যামগন্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে সঙ্গীতের মূর্চ্ছনায় নতুন বছরকে ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করে নিলো উদীচী শিল্পীগোষ্ঠী শ্যামগঞ্জ শাখা সংসদ।
এতে বিভিন্ন আঙ্গিকের সঙ্গীত পরিবেশন করেছে উদীচী’ শ্যামগঞ্জ শাখা সংসদ পরিচালিত বকুল আনন্দ ধারার শিক্ষার্থীরা, এসময় উপস্থিত ছিলেন অত্র এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, কবি, ব্যবসায়ী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি ডাঃ মোহাম্মদ শহীদুল্লাহ্, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার রায়।













