
ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি
গত ১৩ এপ্রিল জাফরাবাদ ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ঈসালে সাওয়াব মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি ও হাসিমপুর মকবুলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাদের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ। পরিষদের সাধারন সম্পাদক ও সহ-সভাপতি যথাক্রমে গিয়াস উদ্দন তালুকদার ও মুহাম্মদ গিয়াস উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ডেপুটি মানেজিং ডিরেক্টর ও প্রাক্তন ছাত্র মুহাম্মদ ফোরকানুল্লাহ, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মনসুর আলম, এতিমখানা কমিটি সভাপতি নূরুল মোস্তফা, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর রিজভী।
প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন কাঞ্চনা আনুেয়ারুল উলুম সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুফতি নূরুচ্ছফা, মাওলানা হোসাইন রুমী, মাওলানা নূর হোছাইন ফারুকী, প্রফেসর সেলিম আদ-দীন, এবং চট্টগ্রাম বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মাদ মুসা, ২. বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম রাহী, এড. মুহিবুর রহমান, পূর্ব গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ইউনস বাহারী, চট্টগ্রাম ফলমন্ডি বিশিষ্ট ব্যবসায়ী জুনাইদুল হক, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোহাম্মদ আলী কাজেমী, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ আবু নোমান, পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুর সবুর, অধ্যাপক আব্দুল্লাহ মুহাম্মদ আবুল বশর, অধ্যক্ষ আবুল বশর, মাওলানা আবু বকর, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের জোনাল অফিসার এরফানুল হক হেলালী, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধর্মীয় পরামর্শমানকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা আব্দল্লাহ আল ফারুক, ফুলকলি সিলেট জোনের শো-রুম পরিদর্শক আইয়ুব মালী, মিরসরাই আবু তোরাব ফাজিল মাদাসার আরবি প্রভাষক মাওলানা মহিউদ্দিন, মাই টিডি ব্যুরো চীপ (চট্টগ্রাম) শিব্বির আহেমদ রাশেদ, মাওলানা এনামূল হক, মাস্টার আব্দুল জলিল, ডা. মাওলানা নোমান ইলাহী।
এতে মাদরাসার ১৯ জন শিক্ষককে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নবগঠিত ৩৪ সদস্যের কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন করা হয়। সমাপনী মোনাজাত পরিচালনা করেন বাঁশখালী কালীপুর বরবার শরীফের পীর ও প্রাক্তন ছাত্র আলহাজ্ব মাওলানা জগলুল ইসলাম।













