চাঁদপুরে ২ মাদক ব্যবসায়ীকে ১৪ কেজি গাঁজাসহ আটক

0
151

অনলাইন ডেস্ক:

চাঁদপুরের হরিনায় দুই মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা ১৪ কেজি গাঁজাসহ আটক করেছে। চাঁদপুর-শরীয়তপুর সড়কের আলুবাজার ট্রাক টার্মিনাল থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌ পুলিশ। আটক মাদক ব্যবসায়ীদের পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়ার নির্দ্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে মাদকের বড় চালান নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আলুবাজার নৌ পুলিশের এসআই জহিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন মজুমদার(২২) ও ইউসুফ হোসেন(২৩)নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

নৌ পুলিশের এসআই জহিরুল জানান, আটক মাদক ব্যবসায়ীরা কুমিল্লা কান্দিরপাড় এলাকা থেকে ১৪ কেজি গাঁজা বোঝাই ব্যাগ নিয়ে শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। চাঁদপুর হরিনা শরীয়তপুর ফেরিঘাট দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে অংশ হিসেবে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ২জনকে আটক করা হয়।

পরে আলুবাজার নৌ পুলিশ মাদক ব্যবসায়ীদের তাদের জিম্মায় নিয়ে তারা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মাদক বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।


চাঁদপুরে ২ মাদক ব্যবসায়ীকে ১৪ কেজি গাঁজাসহ আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here