প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0
91

হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রাণিসম্পদ ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ  এ স্লোগানে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) খোকসা জানিপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা সভাপতিত্ব করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

বিশেষ অতিথি খোকসা উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডারফজলুল হক, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা ভূমি সহকারি বিধান কান্তি হালদাসহ, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান গন ও খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আন নূর জায়েদ। আর উপস্থিত ছিলেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দু।

স্বাগত বক্তব্য রাখেন খোকসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগম।

প্রদর্শনীতে ৪২টি স্টলে উন্নত জাতের গাভী, বকনা, ষাড়, ভেড়া, ছাগল, পাঠা, হাঁস, মুরগি, খরগোশ কবুতর, প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। তাদের মধ্যে ৮টি ক্যাটাগরিতে আটজন স্টল মালিক কে পুরস্কার প্রদান করা হয়।


প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here