খোকসায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ বিনামূল্য টিকা প্রদান ও কৃমিনাশক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

0
60

হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে খোকসা উপজেলা জয়ন্তী হাজরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত ও বিনামূল্য কৃমিনাশক ও টিকা প্রদান কর্মসূচি-২০২৪ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

রবিবার ২২ এপ্রিল সকাল ৮টায় জয়ন্তী হাজরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহীনা বেগম উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, এলডিডিপি’র কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত খামারি ও উদ্যোক্তাগন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোছাঃ শাহীনা বেগম বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহের মাধ্যমে আমরা আপনাদের বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদের উন্নয়ন সম্পর্কে অবগত করতে চাই। পাশাপাশি প্রাণির লালন-পালন ও পরিচর্যায় আপনাদের আরও দক্ষ এবং আরও বেশি নিরাপদ করে তুলতে চাই যাতে করে দেশের প্রাণিসম্পদের আরও উন্নয়ন করা সম্ভব। এ সময় আরো উপস্থিত ছিলেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দু


খোকসায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ বিনামূল্য টিকা প্রদান ও কৃমিনাশক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here