দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

0
78

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডিজেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা শ্যালো মেশিনের ট্রলিতে ধাক্কা লেগে প্রাণ গেলো ইব্রাহিম নামের এক যুবকের। এ ঘটনায় আহত আরো দুইজন ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাউজের মোড় নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন (২৭) নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুরা গ্রামের আবু তাহেরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, নিহত ইব্রাহিমসহ আরো দুইজন নিয়ে মোটরসাইকেল যোগে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহগামী সড়কে দ্রুত গতিতে যাবার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভাউজের মোড় নামক বাজারে দাঁড়িয়ে থাকা একটি শ্যালো মেশিনের ট্রলির সাথে ধাক্কা লেগে চালক ইব্রাহিমসহ সবাই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের বাকি দুইজন হাসপাতালে ভর্তি হয়।


দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here