
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
পটুয়াখালীর দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাইরিয়ার স্যালাইন হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সিভিল সার্জন এস এম কবির হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহীন মাহমুদ, দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
সভা শেষে স্বাস্থ্য কর্মকর্তার হাতে এক হাজার ব্যাগ স্যালাইন হস্তান্তর করেন।












