দুমকীতে কাওসার আমিন হাওলাদারের উঠােন বৈঠকে জনতার ঢল

0
144

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

আসন্ন দুমকী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হাওলাদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাল্টা প্রবাসী কাওসার আমিন হাওলাদারের সমর্থনে জনতার ঢল নেমেছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কাজি বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মুরাদিয়া বাইতুল আমান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার আমিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির মৃধা প্রমুখ।

এ সময় কাওসার আমিনের সমর্থনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ বৈঠকে উপস্থিত হন।


দুমকীতে কাওসার আমিন হাওলাদারের উঠােন বৈঠকে জনতার ঢল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here