গুরুদাসপুরে মটরসাইকেল এক্সিডেন্টে আহত -৩

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর টু নয়াবাজার রোডের সিধুলী মোড় এলাকায় মোটরসাইকেল এক্সিডেন্টে আহত হয়েছে ৩ জন। ঘটনাটি ঘটে আজ ২১-০১-২০২২ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে। আহতরা মোঃ নাহিদ, মোঃ নাইম সহ মোট ৩ জন। উপজেলার পাঁচশিশা গ্রামে তাদের বাসা।
স্থানীয়রা, জানায় (২১-০১-২০২২) শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দ্রতগামী মোটরসাইকেলটি সিধুলী মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা ৩ যাত্রীই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করেন।
স্থানীয়রা জানান অসচেতনতার কারণে এমন ঘটনা দিন দিন বেড়েই চলেছে।


গুরুদাসপুরে মটরসাইকেল এক্সিডেন্টে আহত -৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here