
হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
(বুধবার ২৯ মে) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৭৮ কুষ্টিয়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। তিনি বলেন, আজকে থেকে খোকসা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আল মাছুম মোর্শেদ শান্তকে এমপি প্রতিনিধিত্ব দেয়া হলো।
খোকসা উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, আল মাছুম মোর্শেদ শান্ত।
মাসিক সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, উপজেলা কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শাহীনা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাক জাহান পুনম, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিওসি) কামরুজ্জামান সোহেল, মাসিক সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতিত্বে বক্তব্যে বলেন, অফিসকে অবশ্যই দুর্নীতিমুক্ত রাখতে হবে। যার যার অবস্থান থেকে জনগণের জীবনমান উন্নয়নের জন্য কাজ করতে হবে। তাহলে আমাদের উপজেলাকে একটি স্মার্ট মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে পারবো।
এরপর চোরাচালান প্রতিরোধ কমিটি, মাদকদ্রব্য নিরোধ কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, সামাজিক সম্প্রীতি কমিটি ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আর ও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।













