
মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
নাটোর শহরে চৌকিরপাড় এলাকায় পারিবারিক কলোহের জেরে মোঃ আব্দুস সাত্তার নামের এক ব্যাক্তি তার স্ত্রী ও শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় আসামী আব্দুস সাত্তারকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, ২৩ জানুয়ারী ২০২২ রবিবার দুপুরের দিকে শহরের চৌকিরপাড় এলাকার পারিবারিক কলহের কারনে অবশেষে মোঃ আব্দুস সাত্তার তার স্ত্রী ও শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার করেছে। ঘটনাটি তারা জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে এবং তাৎক্ষণিক খুনি সাত্তারকে আটক করে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক জুবায়ের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।













