২শ” ৫০টি পরিবারকে ঘর প্রদানের মাধ্যমে সাতক্ষীরা জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

0
63

সুমন হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকাল ১১টার সময় গনভবন থেকে ভিডিও কনফরেন্সের মাধ্যমে ঘর উদ্বোদন করেন। এদিকে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলা ২শ ৫০ গৃহ প্রদানের মাধ্যমে সাতক্ষীরা কে ভূমি হীন মুক্ত ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার হল রুমে ইউএনও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুমায়ূন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম এবং সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভূমিহীনরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পি আই ও ইয়ারুল ইসলাম।

জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের নিমিত্ত মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহীন পরিবারকে জমিসহ একক গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় সদর উপজেলার “ক” শ্রেণীর ৫৬৪টি পরিবারকে চিহ্নিত করা হয়।

১ম পর্যায়ে ৩০০টি, ২য় পর্যায়ে ১০০টি, ৩য় পর্যায় ৮৫টি ও ৪র্থ পর্যায়ে ৭৯টি পরিবারকে ইতোপূর্বে গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৫ম পর্যায়ের সদর উপজেলার বালিথা এল্লারচর আশ্রয়ণের জরাজীর্ণ ব্যারাক হাউজের পরিবর্তে একক গৃহ প্রতিস্থাপন করা হয়েছে ১৬০টি পরিবারকে। ইতোপূর্বে ৫০টি পরিবারকে একক ঘর প্রদান করা হয়েছে। আজ ১১ জুন বাকী ১১০টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে।


২শ” ৫০টি পরিবারকে ঘর প্রদানের মাধ্যমে সাতক্ষীরা জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here