প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন – এমপি শাওন

0
118

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলা ৩ সনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন।  ঈদ আসলে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী।

শনিবার সকালে লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের য়োজনে ইউনিয়ন পরিষদ ভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় কালমা ইউনিয়নের ০৯টি ওয়ার্ডের ১৫৫০জন দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন পঞ্চায়েত, কালমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ আরও অনেক উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন – এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here