
তাছলিমা আক্তার
মুসলিম মিল্লাতের ধর্মীয় উৎসব ঈদ-উল- আযহা উপলক্ষে রায়পুরা উপজেলার সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ। তিনি বলেন, ঈদ মুসলিম জাতীর জন্য একটি আনন্দের দিন। আসুন আমরা সবাই এ আনন্দের দিনকে উদ্দেশ্য করে অতিতের সব লোভ- লালসা, হিংসা-বিদ্বেষ ভূলে গিয়ে একটি সুন্দর জীবন গঠন করি। পবিত্র ঈদ-উল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ-উল আযহা সব শ্রেণী -পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রতি ও ঐক্যের বন্ধন। তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ -সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ-উল আযহা। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বন্ধতা ও দায়িত্বশীল আচারণ অনুশীলনের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদ-উল আযহা। রায়পুরাসহ দেশ-বিদেশে অবস্থিত সকল মুসলিম ভাই-বোনদেরকে কে জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা।





